Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

পড়াশোনার জন্য শাসন করায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর কান্ড!

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
পড়াশোনার জন্য শাসন করায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর কান্ড!

পড়াশোনার জন্য শাসন করায় রাজধানীতে মুক্তাদির (১২) নামে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

 

শুক্রবার (২৭ জুন) রাত ১০টার দিকে চকবাজার থানার পলাশী মসজিদসংলগ্ন করিম ভিলা অ্যাপার্টমেন্টের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। মুক্তাদির ওই অ্যাপার্টমেন্টের দেলোয়ার হোসেনের ছেলে। 

 

মুক্তাদিরের মা নিলা আক্তার জানান, ছেলেকে পড়াশোনার জন্য শাসন করা হলে সে বাসার বেলকনিতে লোহার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে বাসার লোকজন তা দেখতে পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টায় মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ গণমাধ্যমকে বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

 

তিনি আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।