Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

admin • 12 Aug 2023, 08:25 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

পঞ্চগড়ে যাত্রীবাহী এক বাসের ধাক্কায় ইফাত (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) বিকেলে পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের চাওয়াই সেতু সংলগ্ন মুক্তাঞ্চল পার্কের সামনে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই দুর্ঘটনায় গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে রংপুরে নেয়ার পথে রাত ৮টার সময় মারা যায় শিশুটি। শিশু ইফাত অমরখানা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার হাবীবুর রহমানের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চাচার সঙ্গে বাড়ি থেকে বের হয়ে চাওয়াই সেতু এলাকায় নতুন নির্মিত পার্কে ঘুরতে যায়। ঘুরাফেরা শেষে বাড়ি ফেরার জন্য রাস্তায় উঠে রাস্তা পার হতে গেলে পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী নসিব পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়।

 

এতে মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হয়ে রাস্তায় পড়ে যায় শিশুটি। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেয়ার পথে মারা যায় শিশুটি।

 

এদিকে ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করে পুলিশ। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বাস ধাক্কায় শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।