Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

পঞ্চগড়ে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পঞ্চগড়ে দেশের পণ্য ভিত্তিক সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

'সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়' এই সামনে রেখে র‌্যালি ও কেক কাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার সময় পঞ্চগড় শহরের পৌর এলাকার বানিয়াপট্টিতে জেলা শাখার সদস্যদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এর আগে বানিয়াপট্টি থেকে সংগঠনের সদস্য ও স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বাজুসের পঞ্চগড় জেলা শাখার সভাপতি নবিন চন্দ্র বণিক ও সাধারণ সম্পাদক মধুসুধন বণিক রনি সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন।

এদিকে পঞ্চগড়ের দেবীগঞ্জ ও বোদা উপজেলায় রাত সাড়ে ৭টার সময় বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।