Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin • 23 Aug 2023, 10:30 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে পৌর আওয়ামীলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার ( ২৩ আগস্ট)  বিকেল ৫ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয় হতে শোক র‍্যালি বের হয়ে প্রধান সড়ক পদক্ষিন করে আবার একই স্থানে শেষ হয় । এতে পৌর আওয়ামীলীগের নেতাকর্মী ছাড়াও জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব লীগ , কৃষকলীগ, শ্রমিকলীগ অনান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।।

পৌর আওয়ামীলীগের সভাপতি ও পঞ্চগড় সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার সাদাত সম্রাট ।

তিনি বলেন "১৫ আগস্ট ও ২১ আগস্ট ইতিহাসের নারকীয় হত্যাকান্ড চালায় বিএনপি জামায়ত সহ স্বাধীনতা বিরোধী শক্তিরা । তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করে, ও শেখ হাসিনা কে হত্যা করতে চেয়েছেল। পঞ্চগড় ১ ও ২ আসনের নৌকার প্রার্থীকে জয়ী করতে মাঠে তৎপর আমাদের নেতাকর্মীরা " এসসময় তিনি সরকারের নানা উন্নয়ন তুলে ধরেন ।

পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির উজ্জ্বল এর সঞ্চালনায় আরো বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. আবু তোয়বুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মনিরা পারভিন, সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ সহ অনান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা৷।

 

প্রত্যেকে শোক দিবস এর উপর আলোচনা করেন এবং বঙ্গবন্ধু পলাতক খুনিদের দেশে এনে বিচারের দাবি জানান । আলোচনা সভা শেষে দোয়া মাহফিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগস্ট শাহাদাৎবরণ কারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।