Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে করতোয়া সেতুর নিচে মিলল যুবকের মরদেহ

admin • 29 Sep 2023, 06:40 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে করতোয়া সেতুর নিচে মিলল যুবকের মরদেহ

পঞ্চগড়ের করতোয়া সেতুর নিচ থেকে মেহেদী বাবু (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মরদেহটি উদ্ধার করা।

নিহত মেহেদী বাবু ঠাকুরগাঁওয়ের নিজচেতনপুর গ্রামের মৃত সাফাইতুল্লহ পাটোয়ারীর ছেলে। পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নদীতে পাথর তোলার সময় শ্রমিকরা সেতুর নিচে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, করতোয়া সেতুর নিচ থেকে আমরা মেহেদী নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছি। কী কারণে এ ঘটনা ঘটেছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।