Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পঞ্চগড়ে আজও সর্বনিম্ন তাপমাত্রা

Mohiuddin Ahmad Tanveer • 10 Jan 2023, 10:47 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে আজও সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড়ে আজ মঙ্গলবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশের সর্বউত্তরের এ জেলার তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল হামিদ আজ সকালে এ তথ্য জানিয়েছেন।

আবদুল হামিদ আরও জানান, আজও দেশের রংপুর বিভাগসহ কিছু এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া রাজধানীসহ আশপাশের এলাকায় দুদিন ধরে রোদ উঠছে। এটি আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ।

এর আগে গতকাল সোমবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ে। আজও পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর ফলে তীব্র শীতে পঞ্চগড়সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার মানুষ ভোগান্তিতে পড়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।