Saturday, 31 October 2026
শিরোনাম
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল
জেলার খবর

পঞ্চগড়ের দুটি আসনেই জামায়াতের প্রার্থী চূড়ান্ত

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ের দুটি আসনেই জামায়াতের প্রার্থী চূড়ান্ত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশ ব্যাপী সাংগঠনিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নির্বাচনী প্রস্তুতির ধারাবাহিকতায় পঞ্চগড়ের দুটি সংসদীয় আসনেও জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত আটটায় পঞ্চগড়ে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক জরুরি বৈঠকে আনুষ্ঠানিকভাবে পঞ্চগড়ের দুটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

জামায়েতে ইসলামীর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া, আটোয়ারী) আসনে পঞ্চগড় জেলা জামায়াতের আমির ও তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন এবং পঞ্চগড়-২ (দেবীগঞ্জ,বোদা) আসনে বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বোদা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ সফিউল্লাহ সুফির নাম ঘোষণা করা হয়েছে।

এদিকে দুটি আসনে প্রার্থী ঘোষনার পর থেকে তৃণমূলের দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে অভিনন্দন জানানো হচ্ছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনে সাবেক জেলা আমির ও পঞ্চগড় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল খালেক এবং পঞ্চগড়-২ আসনে এডভোকেট আজিজুল ইসলামকে প্রার্থী ঘোষণা করা হয়। যদিও সেই নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করে নি। তবে ২০২৩ সালে একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পঞ্চগড়-১ আসনের প্রার্থী মাওলানা আব্দুল খালেক ইন্তেকাল করেন এবং রমজান মাসে ইফতারের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পঞ্চগড়-২ আসনের প্রার্থী এডভোকেট আজিজুল হক ইন্তেকাল করেন। তাদের মৃত্যুর পর থেকেই পঞ্চগড়ের দুটি আসনে জামায়াতের কোন সংসদ সদস্য প্রার্থী ছিলো না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।