Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

নেত্রকোণায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
নেত্রকোণায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ভাড়ায় মোটরসাইকেল চালক বাদল মিয়া (৩২) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার মডেল একাডেমির রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোটরসাইকেল চালক বাদল মিয়া উপজেলার চিরাং ইউনিয়নের কিসমত চিথোলিয়া গ্রামের সুলতু মিয়ার ছেলে।

কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও মোটরসাইকেল নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন বাদল। পরে রাতে আর বাড়ি ফেরেননি তিনি।

 

পরে শনিবার সকালে স্থানীয়রা বৈশ্যপাট্টা মডেল একাডেমি সংলগ্ন রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

 

মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে জানিয়ে ওসি মো. আলী হোসেন বলেন, শুক্রবার দিবাগত রাতে কোনো এক সময়ে দুর্বৃত্তরা মোটরসাইকেল চালক বাদলকে হত্যা করে তার মোটরসাইকেলটি নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ হত্যা রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।