Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

নির্বাচনে দিনের ভোট রাতে হয় : কাদের সিদ্দিকী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
নির্বাচনে দিনের ভোট রাতে হয় : কাদের সিদ্দিকী

গত কয়েক বছর যাবৎ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনা, শয়তানরা ভোট দেয়। এখন নির্বাচনে দিনের ভোট রাতে হয় ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।

শনিবার (১১ আগস্ট) বিকেলে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে জেলা শাখার বর্ধিত সভায় তি‌নি এসব ব‌লেন।

বঙ্গবীর বলেন, ২০১৮ সালের নির্বাচনের সময় আমরা যখন জোটে গিয়েছিলাম আজও অনেকে মনে করেন আমরা বিএনপির ঐক্যজোটে গিয়েছিলাম। আমি কখনও মনে করিনা, আমি এক মুহূর্তের জন্যও বিএনপির জোটে গিয়েছিলাম। বরং আমি ড.কামালের জন্য ঐক্যফ্রন্টে গেয়েছিলাম।

তিনি নির্বাচন কমিশনারকে ইঙ্গিত করে বলেন, সকালে ব্যালট পেপার যাওয়ার কথা বলেছে নির্বাচন কমিশনার। রাতে কোনো ব্যালট পেপার যাবে না। যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয় তাহলে সকালে গেলেও যা রাতে গেলেও একই অবস্থা হবে।

এ সময় তি‌নি আরও বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু না হলে প্রধানমন্ত্রী সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

বর্ধিত সভায় টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান বদির সভাপতিত্বে আরও বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, সদস্য শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।