Monday, 12 October 2026
শিরোনাম
কুষ্টিয়ার লালন মেলায় মাদক নিয়ন্ত্রণে আখড়ায় অভিযান চালাল পুলিশ নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রি: ডিলারকে জরিমানা জার্মান পর্যটকের ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার রিয়াদের বিমানবন্দরে ফের বিস্ফোরণের শব্দ, প্যাসেঞ্জার টার্মিনালে আগুন নৃত্য একাডেমি গড়লেন মডেল নমিরা, শেখানো হবে সব ধরনের নাচ বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ রাতুল, রাতেও মেলেনি সন্ধান সৌদি আরবে বিমানবন্দরে হামলার পর থেকে নিখোঁজ বগুড়ার আশিক, দুশ্চিন্তায় পরিবার ইসলামপুরে মধ্যবর্তী স্থানে গোয়ালেরচর ইউপি ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন জামালপুরে ইট তৈরির মেশিনে পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু ব্যাংকের টাকা চুরির মামলায় গণঅধিকার পরিষদের নেতা গ্রেফতার
ময়মনসিংহ

নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রি: ডিলারকে জরিমানা

• • পঠিত 105 বার
শেয়ার করুন:
নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রি: ডিলারকে জরিমানা

জামালপুরের মেলান্দহে নির্ধারিত ইউনিয়নের কৃষকদের কাছে সার বিক্রি না করে অন্য এলাকার এক খোলাবাজারি ব্যবসায়ীর কাছে বিক্রির অভিযোগে এক সার ডিলারের প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (১১ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ। এর আগে বিকেলে সাড়ে ৪টা দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের সার ডিলার মেসার্স কৃষিমন্ত্র মেশিনারীজের স্বত্বাধিকারী আবু সাঈদ মিয়ার প্রতিনিধি ওয়াদুদ সরকারকে

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় এ জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁকে সতর্কও করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, কুলিয়া ইউনিয়নের সার ডিলার মেসার্স কৃষিমন্ত্র মেশিনারীজের স্বত্বাধিকারী আবু সাঈদ মিয়ার বিরুদ্ধে নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রির অভিযোগ ওঠে। 

অভিযোগ অনুযায়ী, ৩০ বস্তা ইউরিয়া ও ৩৪ বস্তা ডিএপি সার অন্য এলাকার এক খোলাবাজারি ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ডিলারের প্রতিনিধি ওয়াদুদ সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া এক ইউনিয়নের জন্য বরাদ্দ করা সার অন্য ইউনিয়নে বিক্রির সুযোগ নেই। কুলিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ওই ডিলার নির্ধারিত এলাকার কোনো কৃষকের কাছে সার বিক্রি না করে অবৈধভাবে অন্য এলাকার এক খোলাবাজারি ব্যবসায়ীর কাছে সার বিক্রি করেন। এ অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, নিয়মের বাইরে সার বিক্রির সুযোগ নেই। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।