Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় রিকশা আরোহীর মৃত্যু

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় রিকশা আরোহীর মৃত্যু

রাজধানীর মগবাজারে মঞ্জিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাকে চাপা দিলে একজনের মত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আয়নাল হাওলাদার (৪০)।

 

আজ সোমবার বিকেল ৫টার দিকে মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় মগবাজার ফ্লাইওভার থেকে নামার সময় বাসটি এ দুর্ঘটনা ঘটায়। একই সময় বাসটি ভ্যান, পথচারী ও অন্যান্য যানবাহনকে চাপা দিলে আহত হয়েছেন অন্তত আটজন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

রমনা থানা পুলিশ জানিয়েছে, নিহত আয়নাল ঢাকার দোহার এলাকার মধুর চরের বাসিন্দা ছিলেন। ঘটনার পর প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তোপের মুখে বাসের চালক ও সহকারী পালিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি হেফাজতে নেয়।

বাসটির চালক ও সহকারীকে খুঁজছে পুলিশ।

এ বিষয়ে রমনা থানার ওসি আবুল হোসেন বলেন, ‘মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভার থেকে নামার সময় মঞ্জিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

 

এসময় বাসটি সামনে থাকা ভ্যান, রিকশা ও পথচারীসহ অন্যান্য যানবাহনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন রিকশাযাত্রী নিহত হন।

 

’ তিনি আরো বলেন, ‘একই ঘটনায় গুরুতর অবস্থায় আহত দুজনকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর পাঁচজনকে স্থানীয় কমিউনিটি হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কারো হাত কারো পা ভেঙেছে।’

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।