Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

নরসিংদীর শিবপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

 

অভিযুক্ত খোকন মিয়া (৫৩) শিবপুর উপজেলার তেলিয়া গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। নরসিংদীর শিবপুরে পিতার দ্বারা নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

 

এ ঘটনায় শনিবার রাতে উপজেলার ধানুয়া কাজীবাড়ী এলাকা থেকে অভিযুক্ত খোকন মিয়াকে (৫৩) গ্রেপ্তার করে শিবপুর মডেল থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, খোকন বিয়ে পাগল একজন লোক। গত এক মাস পূর্বে রাতে সবাই ঘুমিয়ে পড়লে রাতে তার নিজের মেয়েকে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীকে এই বিষয়ে কাউকে না বলার জন্য নানা ভয়ভীতি দেখানো হয়। সর্বশেষে গত বৃহস্পতিবার রাতে সে মেয়েকে ধর্ষণ করতে যায়।

 

ওই সময় মেয়েটি চেঁচামেচি শুরু করে। এতে খোকনের স্ত্রী ঘুম থেকে জেগে উঠলে সে ঘর থেকে পালিয়ে যায়। ওই সময় ভুক্তভোগী তার মাকে সবকিছু জানায়। পরে মেয়ের মা বাদী হয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে শিবপুর মডেল থানায় স্বামীর নামে মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত খোকনকে গ্রেপ্তার করে।

 

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা শিকার করে বলেন, মেয়েকে ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাতে খোকনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ তরা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।