Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

নারায়ণগঞ্জে চলন্ত মাইক্রোবাসে আগুন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
নারায়ণগঞ্জে চলন্ত মাইক্রোবাসে আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পূর্বাচল এক্সপ্রেসওয়ের কাঞ্চন সেতুর পাশে এ ঘটনাটি ঘটে।

আগুনের ঘটনায় কেউ আহত না হলেও এর ফলে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ মহাসড়কের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, পূর্বাচল থেকে ঢাকাগামী একটি চলন্ত মাইক্রোবাসে আগুন লেগে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে গাড়ির চালক গাড়ি থেকে নেমে পড়েন। মুহূর্তের মধ্যেই আগুনে পুরো গাড়িটি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। এ ঘটনায় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

মাইক্রোবাসের চালক রাজিব মিয়া বলেন, রাজধানীর নতুন বাজার থেকে ‘অরনেট ইমার্জেন্সি সিকিউরিটিজ লিমিটেড’ এর কর্মচারীদের পূর্বাচলে নামিয়ে দিয়ে ফেরার পথে হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়।

এদিকে ফায়ার সার্ভিসের রতন রয় জানান, স্থানীয়দের দেওয়া খবরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পূর্বাচল ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই পুরো গাড়িটি পুড়ে যায়। তবে মাইক্রোবাসে কোনো যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইঞ্জিনের ত্রুটির কারণে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।