Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

নামাজে চালক, অটোরিকশা নিয়ে গেলো চোর

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
নামাজে চালক, অটোরিকশা নিয়ে গেলো চোর

ঝালকাঠি শহরে দীর্ঘ ১২ বছর ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন চান মিয়া আকন (৫৯)। তার উপার্জনেই চলে পাঁচ সদস্যের সংসার।

শনিবার (৪ নভেম্বর) শহরের লঞ্চঘাট এলাকায় মসজিদের সামনে অটোরিকশাটি রেখে মাগরিবের নামাজ পড়তে যান তিনি। নামাজ শেষে বের হয়ে দেখেন অটোরিকশা নেই।

এতে অসহায় হয়ে পড়েছেন চান মিয়া। ভুক্তভোগী চান মিয়া আকন শহরের কলাবাগান এলাকার মৃত শাহ আহম্মদ আকনের ছেলে।

চান মিয়া বলেন, ‘অটোরিকশা রেখে মসজিদে মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলাম। নামাজ শেষে এসে দেখি আমার অটোরিকশা নেই। পরে অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাইনি। আমার আয়ের একমাত্র অবলম্বনটি হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। ’

স্থানীয় অটোরিকশাচালক বাবুল হাওলাদার বলেন, ‘চান মিয়া আমাদের সঙ্গেই গাড়ি চালাতেন। শনিবার সন্ধ্যায় চোর তার গাড়িটি নিয়ে যায়। বর্তমানে তার আয় বন্ধ হয়ে গেছে। তিনি অসহায় হয়ে পড়েছেন। ’

স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস মোল্লা বলেন, ‘অটোরিকশাটিই ছিল তার আয়ের প্রধান উৎস। নামাজে এসে যে অটোরিকশা হারাতে হবে এটা মানা খুব কষ্টকর। বিত্তবানদের উচিত তার পাশে দাঁড়ানো। ’

এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চান মিয়া।

ঝালকাঠি সদর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ বলেন, বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।