Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ মতিউরের ৫২তম মৃত্যুবার্ষিকী পালিত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ মতিউরের ৫২তম মৃত্যুবার্ষিকী পালিত

শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট এম মতিউর রহমানের ৫২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রোববার (২০ আগস্ট) তার পৈতৃক নিবাস নরসিংদীর রায়পুরা উপজেলায় সরকারি-বেসরকারি এবং তার নামে প্রতিষ্ঠিত বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।

আজ রোববার সকালে মির্জাপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মাহমুদাবাদ নামাপাড়ায় তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন।

 

এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ হোসেন ভূঁইয়া প্রমুখ।

 

পরে বিভিন্ন সংগঠন ও তার নিজ গ্রাম মতিউরনগরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গ্রন্থাগার ও জাদুঘরে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল হয়। পরে বিকেলে মতিউর রহমান ব্লাড ডোনার ফাউন্ডেশনের উদ্যোগে জাতির এ বীরের নামে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল করে সংগঠনটি।

এছাড়া একই সময়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নিজ বাড়ি মতিউরনগর গ্রামে প্রতিষ্ঠিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় তারা যথাযোগ্য মর্যাদায় জাতির এ বীর সন্তানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার ১০৯, আগা সাদেক রোডের মোবারক লজে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর গ্রামে, যা এখন মতিউরনগর গ্রাম নামে পরিচিত। নয় ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ। তার বাবা মৌলবী আব্দুস সামাদ, মা সৈয়দা মোবারকুন্নেসা খাতুন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।