Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

নাতিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
নাতিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার

বাগেরহাটের শরণখোলা উপজেলায় নাতনিকে ধর্ষণের অভিযোগে মো. আবুল হোসেন হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার রায়েন্দা বাজারের পূর্ব মাথার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, উপজেলার রায়েন্দা বাজারের পূর্ব মাথার চায়ের দোকানি আবুল হোসেনের মেয়ের ঘরের ১৫ বছরের নাতনি তার কাছে বসবাস করে। তার মেয়ে ও জামাই কাজের সুবাধে পাশ্ববর্তী দেশ ভারতে থাকেন।

এই সুযোগে গত দুই বছর ধরে বিভিন্ন সময় আবুল তার নিজ স্ত্রীকে ঘুমের ঔষধ খাইয়ে সুযোগ মতো নাতনিকে ধর্ষন করতো। এক পর্যায়ে গত ২২ জুলাই রাতে সে পুনরায় তার নাতনিকে উপর্যপুরি ধর্ষন করে।

 

এতে তার নাতনি অসুস্থ হয়ে পড়ে। পরদিন সকালে তার খালাতো বোন মেয়েটিকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। এসময় মেয়েটি নানা আবুল হোসেন তাকে ধর্ষণ করেছে বলে জানায়। ধর্ষনের ঘটনা আবুল নিজেও পুলিশের কাছে স্বীকার করেছেন।

 

এ ব্যপারে মেয়েটির নানির বোন রেণু বেগম বাদী হয়ে শরণখোলা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। মেয়েটিকে ডাক্তারি পরিক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মেয়েটির মামা জসিম খলিফা বলেন, এ ধরনের ঘটনা সমাজে আর যাতে না ঘটে সে জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।