Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

নাটোরে চালকের গলা কেটে ভ্যান ছিনতাই

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
নাটোরে চালকের গলা কেটে ভ্যান ছিনতাই

নাটোরে চালকের গলা কেটে ভ্যান গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ি বাঁশঝাড় এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ব্যাটারি চালিত ভ্যান চালক হলেন, বড়াইগ্রাম উপজেলার ওয়ালিয়া কারিগর পাড়ার মৃত আবু বক্করের ছেলে আবু তালেব (৪০)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত ৯টার দিকে উপজেলার ওয়ালিয়া বাজার থেকে রামাগাড়ি যাওয়ার কথা বলে চারজন অজ্ঞাত ব্যক্তি আবু তালেবের ভ্যানে ওঠে। পরে রামাগাড়ি বাঁশঝাড় এলাকায় আসলে তার গলা কেটে ভ্যান নিয়ে চলে যায় যাত্রী বেশে ওঠা ছিনতাইকারীরা। এ সময় তিনি আহত অবস্থায় পড়ে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম পাটোয়ারী জেনারেল হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

নাটোরের বড়াইগ্রামের পাটোয়ারী জেনারেল হাসপাতালে পরিচালক সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে নিতে বলা হয়েছে।

এ বিষয়ে বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, আহত আবু তালহাকে রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে অপরাধীদের ধরতে পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।