Sunday, 1 November 2026
শিরোনাম
পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন সন্তান ও সংসার সামলে দীর্ঘ ১৫ বছর পর জিপিএ-৫ পেলেন ​জয়পুরহাটের রীতি সাবেক মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার চট্টগ্রামে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি, ৩৫ শিক্ষার্থী আটক প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য,ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত
জেলার খবর

নাটোরে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
নাটোরে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে আলিজা খাতুন নামের নয় মাস বয়সী এক কন্যাশিশু নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার জোনাইল গ্রামের শিমুলতলা এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহত শিশু আলিজা সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলতাফ হোসেনের মেয়ে।

 

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় বাড়ির সবাই বের হতে পারলেও ভেতরে আটকা পড়ে শিশুটি। পরে, আগুনে পুড়ে মারা যায়। আগুনে ছয় কক্ষ বিশিষ্ট দালান ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়।

 

খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।