Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে বিজিবি'র সোর্সকে কুপিয়ে হত্যা

admin • 13 May 2023, 07:32 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে বিজিবি'র সোর্সকে কুপিয়ে হত্যা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে বিজিবি'র এক সোর্সকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি টান্টু সাহা।

 

তিনি জানিয়েছেন, ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিল এবং কী কারণে ঘটানো হয়েছে তা জানার চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

 

অন্যদিকে ৩৪ বিজিবি কক্সবাজার এর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেও নিশ্চিত করে বিজিবি। বিজ্ঞপ্তিতে জানা যায়, ১৩ মে শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের সময় ঘুমধুম সীমান্তের ৩৩ নং পিলারের কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে চিকন পাতা বাগান নামক স্থানে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্থ ঘুমধুম বিওপির সোর্স জহুরুল আলম (৩৫) কে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।

 

বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, আসন্ন মোখা ঘূর্ণিঝড়ের ভয়াবহ আশংকার পূর্বভাসের কারনে ঐ সময় বিজিবির কোন টহল দল সেখানে ছিলো না। সেই সুযোগে সন্ত্রাসীরা বিজিবি সোর্স জহুরুল আলমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা করেছে।

 

শনিবার সকাল ৬টায় এলাকার লোকজনের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে এলাকার জনগনের সহযোগিতায় দ্রুত কুতুপালং এম, এস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা দেন।

 

নিহত সোর্স নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র জহুরুল আলম (৩৫)।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।