Saturday, 31 October 2026
শিরোনাম
শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’-ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এক মাস: শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ,পাসের হার ৫২.১২ শতাংশ বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
জেলার খবর

নতুন বাসায় রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৬

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
নতুন বাসায় রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৬

ময়মনসিংহে একটি বাসার রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়জন দগ্ধ হয়েছেন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) বিকেলে নগরীর সানকিপাড়া শেষ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- বাসার মালিক নজরুল ইসলাম (৭৩), তার জামাতা সোয়াইব মাহমুদ (৪০), নাতি রুহাদ (৭), শ্রমিক বিল্লাল হোসেন (৪০), সাদ্দাম হোসেন (৪০) ও প্রান্ত (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, নগরীর সানকিপাড়া শেষ মোড় এলাকার বাসিন্দা প্রকৌশলী নজরুল ইসলাম আজ (শনিবার) নিজ নতুন বাসায় ওঠার জন্য বাসা বদল করছিলেন। বিকেলে শ্রমিক গ্যাসের চুলা স্থাপনের সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে বাসার মালিক নজরুল ইসলামসহ ছয়জন আহত হয়। পরে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।

আহত নজরুল ইসলামের স্বজন রাকিবুল ইসলাম বলেন, রান্না ঘরে থাকা সিলিন্ডারটি লিকেজ হয়ে পুরো ঘরে গ্যাস ছড়িয়ে ছিল। চুলা স্থাপনের পর সেখানে আগুন জ্বালানোর সময় হঠাৎ বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে ছয়জন আহত হয়েছেন।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।