Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

নওগাঁয় থানার ট্রাংক ভেঙে এইচএসসি’র প্রশ্নপত্র চুরি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
নওগাঁয় থানার ট্রাংক ভেঙে এইচএসসি’র প্রশ্নপত্র চুরি

নওগাঁর ধামইরহাট থানায় রক্ষিত ট্রাংক ভেঙে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে—যা দেশের পাবলিক পরীক্ষা ব্যবস্থাকে নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। গত মঙ্গলবার (১৭ জুন) রাতের এ ঘটনা শুক্রবার (২০ জুন) জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশ হেফাজতে থাকা সিলগালা করা ট্রাংকের দুটি তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। ট্রাংকের ভেতর ছেঁড়া অবস্থায় ইসলামের ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্র ছড়িয়ে থাকতে দেখা গেছে। ঘটনার পর প্রশ্নফাঁসের শঙ্কা দেখা দিয়েছে, যা শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মাঝে উদ্বেগ তৈরি করেছে।

জেলা প্রশাসক আব্দুল আওয়াল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি খুবই গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”

তিনি জানান, ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং রাজশাহী শিক্ষা বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে। বোর্ড পরবর্তী করণীয় নির্ধারণ করবে।

এদিকে, শিক্ষার্থী ও অভিভাবকরা ঘটনাটি নিয়ে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তদন্ত কমিটি শনিবার (২১ জুন) ঘটনাস্থলে যাবে বলে জানা গেছে। ধামইরহাট থানার কর্মকর্তারা এখনো আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও আভ্যন্তরীণ তদন্ত চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।