Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

ধূমপান করায় মারধর, অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ধূমপান করায় মারধর, অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

বগুড়ার শেরপুরে ধূমপান করতে নিষেধ ও মারধর করায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্কুলছাত্র শ্রী সজিব কুমার (১৬)।

 

সোমবার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারুগ্রাম এলাকার স্বপন কুমারের ছেলে এই আত্মহত্যা করেন। তিনি স্থানীয় জামুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

 

জানা যায়, রবিবার সন্ধ্যার দিকে সজিব সিগারেট খাওয়ার সময় তার মামা দেখে ফেলে।

 

বিষয়টি তার নানা নিপেন্দ্রনাথ ও মা প্রতিমা রানীকে জানালে তারা সজিবকে ধূমপান করতে নিষেধ করেন। সেই সঙ্গে চর-থাপ্পর মারেন। এতে অভিমান করে ওই রাতেই রাতের খাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করে।

 

পরদিন সকালে ঘুম থেকে জেগে না ওঠায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এক পর্যায়ে অনেক ডাকাডাকির পর ঘরের দরজা না খোলায় তা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারা। পরে থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।