Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

ধামরাইয়ে চার অবৈধ হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ধামরাইয়ে চার অবৈধ হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ঢাকার ধামরাইয়ে নিবন্ধনবিহীন চারটি অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ এবং সিলগালা করে দিয়েছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত।

 

রোববার দুুপুরে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল।

 

এ অভিযানে ধামরাই পৌরশহরের লাকুরিয়াপাড়া মহল্লায় ধানশিড়ি আবাসিক প্রকল্পে অবস্থিত মমতাজ ম্যাটস অ্যান্ড মেডিকেল টেকনোলজি কলেজ হাসপাতাল, কোড অমান্য করেন।

 

ইসলামপুরে সরকারি ৫০ শয্যার হাসপাতালের গেটে অবস্থিত সেবা ডায়াগনস্টিক সেন্টার, আইকন জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, আল মদিনা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও সিলগালা করে দেন।

   

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল জানান, এসব প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানগুলো বন্ধ ও সিলগালা করে দেওয়া হয়েছে।

   

এর মধ্যে মমতাজ ম্যাটস অ্যান্ড মেডিকেল টেকনোলজি কলেজ হাসপাতালে ভুল ইনজেকশন পুশে নবজাতকসহ এক প্রসুতির মৃত্যু ঘটেছে। মূলত এ কারণেই অভিযান চালাতে গিয়ে হাসপাতালগুলোর গোপনীয় সব তথ্য বেরিয়ে আসে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।