Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে সাবেক স্ত্রীর হামলায় বর আহত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে সাবেক স্ত্রীর হামলায় বর আহত

দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে সাবেক স্ত্রীর হামলার শিকার হয়েছেন শফিকুল ইসলাম (২৫) নামে এক যুবক। লাঠি দিয়ে পিটিয়ে বর শফিকুলসহ তার সঙ্গে থাকা ৩ যাত্রীকে আহত করা হয়। মাইক্রোবাস থেকে তাদের নামিয়ে এই হামলা করা হয় বলে অভিযোগ করেছেন শফিকুল ইসলাম ও তার স্বজনরা।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ২০২২ সালের জানুয়ারিতে ফকিরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম পাসার মেয়ে পারভীন খাতুনের (২০) সঙ্গে শফিকুল ইসলামের প্রথম বিয়ে হয়। দেনমোহর নির্ধারণ করা হয় ৪ লাখ টাকা। আড়াই বছর দাম্পত্য জীবন কাটানোর পর শফিকুল তিন মাস আগে পারভীনকে তালাক দেন। তবে দেনমোহরের টাকা পরিশোধ না করেই তিনি দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নেন।

জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া-চকদাড়িয়া গ্রামের এক নারীর সঙ্গে শফিকুলের দ্বিতীয় বিয়ে ঠিক হয়। শুক্রবার সন্ধ্যায় তিনি বরযাত্রী নিয়ে মাইক্রোবাসযোগে বিয়ের উদ্দেশ্যে রওনা দেন। পথে ফকিরপাড়া এলাকায় সাবেক স্ত্রী পারভীন খাতুন ও তার পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান।

স্থানীয়রা আরও জানান, শফিকুলসহ বরযাত্রীদের গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। এতে শফিকুলসহ তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শফিকুলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পারভীন খাতুন জানান, শফিকুল তাকে তালাক দেওয়ার পর দেনমোহরের চার লাখ টাকা পরিশোধ করেননি। টাকা না দিয়ে তিনি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছিলেন। তাই তিনি শফিকুলের পথরোধ করেন।

সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই আমরা সেখানে গিয়ে শফিকুল ইসলামকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। এই ঘটনার তদন্ত চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।