Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

admin • 22 Jul 2023, 09:18 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

পঞ্চগড়ের দেবীগঞ্জে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন ৩ দিন ব্যাপী কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথমন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম ফেরদৌসের সভাপতিত্বে মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক আবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার, রিতু আক্তার, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল মোকাদ্দেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ প্রমুখ‌।

এছাড়া বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, গণমাধ্যম কর্মী ও সাধারণ কৃষকরা এসময় উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তা জিন্নাত আরা'র সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাঈম মোর্শেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কৃষির উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।