Friday, 30 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

দেবীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় শ্রমিক নেতা নিহত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় শ্রমিক নেতা নিহত

পঞ্চগড়ের দেবীগঞ্জে মে দিবসের চিঠি বিতরণ করতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মেহের আলী(৫২) নামে এক ভ্যান শ্রমিক নেতার মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে আটটায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট চৌরাস্তা এলাকায় এশিয়ান মহাসড়কে এই দূর্ঘটনাটি সংঘটিত হয়।

 

নিহত মেহের আলী দেবীগঞ্জ পৌরসভার সোনাপোতা পাড়ঘাট এলাকার পরশ আলীর ছেলে। আহতরা হলেন পাশ্ববর্তী দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ী মিস্ত্রী পাড়া এলাকার মৃত নেহাজ উদ্দীনের ছেলে মোজাফফর এবং অপু শেখের ছেলে আশিকুজ্জামান শামীম। তারা সকলেই জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের দেবীডুবা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মেহের আলী, মোজাফফর এবং আশিকুজ্জামান শামীম মহান মে দিবস উপলক্ষে জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের চিঠি বিতরণ করার উদ্দেশ্যে দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে লক্ষীরহাট চৌরাস্তায় পঞ্চগড়গামী একটি পিকআপ ভ্যান পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মেহের আলীকে মৃত ঘোষণা করেন।

 

এঘটনায় গুরতর আহত অবস্থায় মোজাফফর এবং আশিকুজ্জামান শামীমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

 

এবিষয়ে দেবীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ইফতেখারুল তৌহিদ নোমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে মেহের আলীর চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। অন্যদিকে মোজাফফরের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুরে রেফার্ড করা হয়। নিহত মেহের আলী এবং মোজাফফর মাথায় গুরুতর আঘাত পান।

 

সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোয়েল রানা বলেন, চিকিৎসক মৃত্যুর কারন নিশ্চিত করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।