Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

দেবীগঞ্জে নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের ৫ দিন পর বাড়ির সেফটি ট্যাংকে মাটি চাপা অবস্থায় চিন্তা মনি(৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটায় দেবীগঞ্জ পৌরসভার মধ্যে পাড়ায় দেবীগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে সেপটিক ট্যাংকের মাটি সরিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিন্তা মনি পৌর শহরের দুই নাম্বার ওয়ার্ডের মধ্যপাড়ার মৃত ধরনী ঋষির স্ত্রী। তিনি বাসায় একা থাকতেন। তার একমাত্র মেয়ে রেনু ঢাকায় থাকেন। গত ৫ দিন থেকে চিন্তা মনিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোমবার (৬ নভেম্বর) স্থানীয়রা বাসায় খোঁজ নিতে এসে সেপটিক ট্যাংকের আশপাশে সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেয়।

   

পরে পুলিশের উপস্থিতিতে সেপটিক ট্যাংকের ঢাকনা সরালে মাটি ভরাট অবস্থায় পাওয়া যায়। পরে মাটি সরালে চিন্তা মনির মরদেহ দেখতে পাওয়া যায়। সেপটিক ট্যাংকের পাশেই টিউবওয়েল ও রান্নার চুলা ছিল। টিউবওয়েলের ব্যবহৃত পানি সেই সেপটিক ট্যাংকে গিয়ে পড়ত।

 

মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোছাঃ রুনা লায়লা ও দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক।

 

এদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

 

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, "মরদেহ পোস্টমর্টেমে পাঠানো হবে। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। আমরা এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।