Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
জেলার খবর

দেবীগঞ্জে চুরি হওয়া মালামাল উদ্ধার, আটক ৪

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে চুরি হওয়া মালামাল উদ্ধার, আটক ৪

পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশি অভিযানে চোরসহ ৪ ব্যাক্তিকে আটক করা হয়েছে। এসময় চুরি হয়ে যাওয়া বিভিন্ন জিনিসপত্রসহ উদ্ধার করা হয়। শুক্রবার (১লা নভেম্বর) দিবাগত রাতে দেবীগঞ্জ সদর ইউনিয়নের তিস্তার হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

দেবীগঞ্জ থানার উপপরিদর্শক রাশেদুল আলম চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যরা এই অভিযান পরিচালনা করে। পুলিশ সুত্র জানায়, গত ২৯ অক্টোবর দিবাগত রাতে তিস্তারহাট বাজারের হোটেল ব্যবসায়ী আবু বক্কর সিদ্দীকের হোটেল থেকে ১টি গ্যাস সিলিন্ডার, ১টি গ্যাসের চুলা, ১টি সিলিং ফ্যান, ১টি লোহার তাওয়া, ২ টি ষ্টিলের গামলা চুরি হয়ে যায়।

 

শুক্রবার ( ১লা নভেম্বর) দিবাগত রাতে চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান চালায় পুলিশ। এসময় অভিযুক্ত চোর তারিফ মিঞাকে (২৩) আটক করে পুলিশ। পুলিশের কাছে তারিফ চুরির বিষয়টি স্বীকার করে। তারিফ তিস্তারহাট এলাকার মৃত হাবুল খাঁ এর পুত্র।

 

পরে তারিকের কথামতো চুরির মালামাল কেনার অপরাধে একই এলাকার জালাল উদ্দীনের পুত্র শফিকুল ইসলাম(৩৫) ও  শফিয়ার রহমান (৩২), তোফাজ্জল হোসেনের পুত্র  মোঃ জমসেদ আলী (৩১)কে আটক করে পুলিশ। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোয়েল রানা চোর আটক ও মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যাক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।