Saturday, 31 October 2026
শিরোনাম
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল
জেলার খবর

দেবীগঞ্জে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে দেবীগঞ্জ পাবলিক মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

 

খেলায় দেবীগঞ্জ পৌরসভাকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন শালডাঙ্গা ইউনিয়ন ফুটবল টিম। পরে চ্যাম্পিয়ন ও রানার্স টিমের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন ধর, শালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন তোবারক হ্যাপী, দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান সুমন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবীগঞ্জের সমন্বয়ক ওয়াসিস আলম, পঞ্চগড় জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য শাহিনুর রহমান গুড্ডু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কমল রায়, কাদেরী কিবরিয়া রানা প্রমুখ।

 

এছাড়া বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।