Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

দেড় শতাধিক মানুষকে প্রতিদিন ইফতার করাচ্ছেন ‘স্বপ্নভূমি’

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
দেড় শতাধিক মানুষকে প্রতিদিন ইফতার করাচ্ছেন ‘স্বপ্নভূমি’

সারাদিন সিয়াম সাধনা শেষে প্লেট ভর্তি ৮ -১০ প্রকার খাবার দিয়ে সাজানো ইফতার নিয়ে বসে আছেন নানাবয়সি অন্তত দেড় শতাধিক মানুষ। অসহায়, দুস্থ, ধনী, গরিবসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ প্রতিদিন এক ছাদের নিচে ইফতার করছেন। আজ সোমবার (২৪ মার্চ) কুষ্টিয়ার কুমারখালীর কয়া স্বপ্নভূমি জামে মসজিদে সরেজমিন গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

প্রতিদিনই মসজিদের মাইকে ইফতারের ঘোষণা শুনে ছুটে তারা ছুটে আসেন বলে জানিয়েন স্থানীয়রা। প্রথম রমজান থেকে সেখানে এমন আয়োজন করেছেন ঢাকা স্বপ্নভূমি প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচলক এম মিলন হাসান। আয়োজন চলবে শেষ রমজান পর্যন্ত।

মসজিদের মুয়াজ্জিন বোরহান উদ্দিন বলেন, ‘প্রথম রমজান থেকে চালু হওয়া এমন আয়োজন চলবে শেষ রমজান পর্যন্ত। মাইকে ঘোষণা শুনে প্রতিদিনই প্রায় ১৫০ – ১৮০ জন নানা শ্রেণির মানুষ ইফতার করতে আসেন এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে প্রায় কোটি টাকা ব্যয়ে স্বপ্নভূমি জামে মসজিদটিও নির্মাণ করেছেন এম মিলন হাসান।’

স্থানীয় ভ্যানচালক কুবের শেখ (৫৭) বলেন, ‘চপ, সিঙ্গারা, খেঁজুর, আপেল, কমলাসহ নানান প্রকার সুস্বাদু খাবার থাকে ইফতারে। সুযোগ পেলে প্রায় দিনই আসি। ইফতার পেয়ে সবাই খুশি।’

প্রতিদিনই ৮ -১০ প্রকারের আয়োজন থাকে বলে জানিয়েছেন মিলন হাসানের বড় ভাই মো. কুতুব উদ্দিন। তিনি বলেন, ‘ সকল মানুষই সমান। এখানে কোনো ভেদাভেদ নেই। সেই লক্ষ্যে প্রতিদিনই এক ছাদের নিচে ধনী গরিব, অসহায়, দুস্থদের নিয়ে এমন ইফতারের আয়োজন। ভবিষ্যতেও এ আয়োজন চলমান থাকবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।