Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

দেড় কোটি টাকার মোবাইল ফোন চুরি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দেড় কোটি টাকার মোবাইল ফোন চুরি

ব্রাহ্মণবাড়িয়া শহরের দুটি দোকান থেকে প্রায় দেড় কোটি টাকার মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোরে শহরের কালীবাড়ি মোড়ের এলআর প্লাজার মোবাইল মেলা নামে দুটি দোকানে এ ঘটনা ঘটে। দুপুরে খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

দুটি দোকানের মালিক জিসান জানান, সকাল ১১টার দিকে আমি মার্কেটে এসে দেখি, আমার দুই দোকানের সাটার লাগানো, তবে তালাগুলো খোলা।

পরে দোকান দুটির ভেতরে ঢুকে দেখি, দামি দামি ব্র্যান্ডের ২০০ শতাধিক মোবাইল ফোন চুরি হয়ে গেছে।

তিনি আরও জানান, এর মধ্যে আইফোন-১৪ প্রো ম্যাক্স, আইফোন-১৩ প্রো ম্যাক্স, আইফোন-১৩, আইফোন-১২ প্রো ম্যাক্স, আইফোন-১১ প্রো ম্যাক্স, গুগল পিক্সেল-৭ প্রো, অপো, ভিভো, শাওমি, ওয়ান প্লাস ব্র্যান্ডের বিভিন্ন মডেলের, স্যামসাংয়ের, স্যামসাং ফোল্ড-৩ মডেলের, ফোল্ড-৪ মডেলের, ফ্লিপ-৩ মডেলের ও ফ্লিপ-৪ মডেলের ফোন রয়েছে। দোকানে গণনা চলছে, হিসেবের পর চুরি হওয়া ফোনের সংখ্যা সঠিকভাবে জানা যাবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। এ ব্যাপারে পুলিশি তদন্ত চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।