Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

দুর্বৃত্তের হামলায় পদ্মায় নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দুর্বৃত্তের হামলায় পদ্মায় নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ সদস্য নিখোঁজ হন। ৩৬ ঘণ্টা পর একজনের মরদেহ উদ্ধার করেছে খুলনার ডুবুরি দল। মঙ্গলবার বিকাল ৩টার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

 

জানা যায়, গত রোববার গভীর রাতে চরসাদিপুর এলাকার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের উদ্দেশ্যে নদীপথে যাবার সময় অবৈধভাবে ইলিশ শিকারিরা পুলিশের নৌকায় হামলা করে। হামলায় পুলিশের নেতৃত্বদানকারী পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম মারাত্মকভাবে আহত হন এবং তাদের সঙ্গে থাকা দুজন ইউপি সদস্যসহ বাকি পুলিশ সদস্যরা সাঁতরে পাড়ে উঠলেও সহকারী উপপরিদর্শক (এএসআই) সদরুল ইসলাম ও মুকুল হোসেনকে খুঁজে পাওয়া যায়নি।

 

কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের উদ্ধার করতে সক্ষম হননি। খুলনার ডুবুরি দল ও কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকাল ৩টার দিকে এএসআই সদরুলের মরদেহ উদ্ধার করেছেন। 

 

কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার ফিরোজ হোসেন জানান, খুলনার ডুবুরি দল ও তারা যৌথভাবে অভিযান চালিয়ে সদরুল ইসলাম নামের পুলিশ সদস্যকে উদ্ধার করেছেন এবং আরেকজন পুলিশ সদস্যকে উদ্ধারের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।