Monday, 16 November 2026
শিরোনাম
গোপালগঞ্জের ডিসি-এসপিকে প্রত্যাহার পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন, এমপি মাহমুদা মিতুকে হুমকি নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের অভিযোগে জাবিপ্রবি শিক্ষকদের সমাবেশ পাঁচ দিন শূন্যরেখায় থাকার পর উধাও সেই নারী, খোঁজ মিলছে না ছয় মাস ধরে স্টেশনে দিন কাটানো সেই তরুণের মৃত্যু, মিলছে না পরিচয় গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সশস্ত্র মহড়া ও ভাঙচুর দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন আসিফ মাহমুদ ৪৫ বছর পর সেনা আইনে সাবেক কর্মকর্তা মোজাফফরের বিচার শুরু জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা নেশার টাকা না পেয়ে বাবা ও মাকে হত্যাচেষ্টা, ছেলের কারাদণ্ড
এক্সক্লসিভ

দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে: নাহিদ ইসলাম

• • পঠিত 24 বার
শেয়ার করুন:
দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র চলছে। তারা এনসিপির কেউ নয়, তবে গণঅভ্যুত্থানের প্রতিনিধি। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। এই সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। বিচার-সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতিহার ঘোষণা হবে।

বুধবার (৩০ জুলাই) নরসিংদী পৌরসভা মোড়ে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এক বছর পর আবারও আমরা মাঠে নেমেছি। এক বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, আমাদের বাধাগ্রস্থ করা হয়েছে। সংস্কার কাজ এগিয়ে নিতে দেয়া হয়নি, নতুন সংবিধান সংস্কারসহ ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকেও অপসারণ করতে দেয়া হয়নি, দেয়া হয়নি ঘোষণাপত্র।

তিনি বলেন, আমরা কোন দাবি থেকেই সরে আসিনি। আবারও আমরা সংগঠিত হয়ে আমরা জনগণের দাবি আদায় করবো। জেলায় জেলায় পথসভায় যে অভূতপূর্ব সাড়া মিলেছে, তাতেই স্পষ্ট আগামীর নির্বাচনে ক্ষমতায় যাবে এনসিপি।

পথসভায় কথা বলেন দলের অন্য নেতারাও। এনসিপি আগামীতে ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন, দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সংগঠক এডভোকেট শিরিন আক্তার শেলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।