Friday, 30 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

‘দিন আমাদেরও আসবে’মেননকে বললেন ইনু

• • পঠিত 19 বার
শেয়ার করুন:
‘দিন আমাদেরও আসবে’মেননকে বললেন ইনু

আদালতে গ্রেফতার শুনানিতে এসে কাঠগড়ায় দাঁড়িয়ে শুনানি শুনছিলেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন। শুনানির এক পর্যায়ে ইনু হেসে মেননকে বলেন, ‘দিন আমাদেরও আসবে’। এসময় মুচকি হাসেন মেননও।

 

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে বিভিন্ন মন্ত্রী এমপির সঙ্গে রিমান্ড ও গ্রেফতার শুনানির জন্য তোলা হয় আওয়ামী লীগের সহযোগী দুইটি দলের হেভিওয়েট নেতা জাসদের ইনু ও ওয়ার্কার্স পার্টির মেননকে। শুনানির সময় কাঠগড়ায় পাশাপাশি দাঁড়ান ইনু ও মেনন। মেনন মুখে হাত দিয়ে একটু মনোযোগ সহকারেই সবার শুনানি শুনছিলেন।

 

পাশে দাঁড়িয়ে ইনুও যেন তার সঙ্গ দিচ্ছিলেন। বিভিন্ন মন্ত্রী এমপি আসামিদের শুনানির সময় কখনো হাসতেও, কখনো বিরক্ত হতে দেখা যায় তাদের। বিভিন্ন বিষয় নিয়ে কথাও বলেন তারা।

 

শুনানির এক পর্যায়ে হাসানুল হক ইনু হেসে মেননকে বলেন, ‘দিন আমাদেরও আসবে।’ তবে এ কথার কোনো উত্তর না দিয়ে শুধু মুচকি হাসেন রাশেদ খান মেনন।

 

এদিকে শুনানি চলাকালে মেনন তার আইনজীবী তানভীরকে বলেন, ‘কালকে হয়তো আমাকে হাসপাতালে তুলতে পারে।’ কি বিষয়ে জানতে চাইলে তার আইনজীবী তানভীর বলেন, উনি (মেনন) আসলে অসুস্থ। ৮৩ বছর বয়স। কাল উনাকে হাসপাতালে আনতে পারে বলে জানিয়েছেন।

 

এদিকে শুনানি শেষে ইনু ও মেননকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর তাদের আবার কড়া নিরাপত্তায় হাজতখানায় নেয়া হয়। এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর একাধিক মামলায় রিমান্ডে গেছেন ইনু ও মেনন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।