Friday, 30 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

দিনাজপুরে বাসের ধাক্কায় ইজিবাইকের আরোহী স্বামী-স্ত্রী নিহত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দিনাজপুরে বাসের ধাক্কায় ইজিবাইকের আরোহী স্বামী-স্ত্রী নিহত

দিনাজপুরের মির্জাপুর বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ইজিবাইকের আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ দুজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- মঙ্গল মুরমু (৫৫) ও মালতী মার্ডি (৪৫)। নিহত মঙ্গল মুরমু পার্বতীপুর উপজেলার দক্ষিণ সালান্দা বাবুর বাজার এলাকার নারায়ন মুরমুর ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে শহরের মির্জাপুর বাস টার্মিনালের মৈত্রী ফিলিং স্টেশনের সামনে ফুলবাড়ী বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে ব্যাটারি চালিত ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ইজি বাইকের চালক ও তিনজন আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নারীসহ ইজিবাইকের দুই যাত্রী নিহত হন। চালকসহ দুজন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।