Wednesday, 28 October 2026
শিরোনাম
১২ শতাংশ জমির বিনিময়ে মুক্তি চান অভিযুক্ত শিক্ষক সাগর স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, শীর্ষে মিরপুর নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে ভাতের প্লেটে সিদ্ধ টিকটিকি কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা ৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে দর্জি নিহত মেট্রোরেলে শিক্ষকের মৃত্যু: ‘আজীবন আক্ষেপ থাকবে, কেউ যদি আব্বুকে বসতে দিতেন’ কুমারখালীতে বিপিএইচসিডিএ'র নেতৃবৃন্দের সঙ্গে নতুন ইউএনওর সাক্ষাৎ একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের
জেলার খবর

তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

বগুড়া সদরে তিন বছর বয়সী কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

 

সোমবার (১৮ আগস্ট) বিকেলে সদর উপজেলার এক গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। শিশুর অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশু সমবয়সী আরেক শিশুর সঙ্গে খেলাধুলা করছিল। ওই সময় অভিযুক্ত ১২ বছর বয়সী কিশোর ভুক্তভোগী শিশুকে চকলেট দেওয়ার প্রলোভনে দিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। চিৎকার শুনে ভুক্তভোগী শিশুর মা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

 

পরে পুলিশ খবর পেয়ে অভিযুক্তকে আটক করে। আটক কিশোর স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হাসান বাসির বলেন, ইতিমধ্যে সমাজসেবা অধিদফতরকে অবগত করা হয়েছে। ভুক্তভোগী শিশু কন্যা চিকিৎসাধীন আছে। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।