Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

তিন কোটি টাকা মূল্যের স্বর্ণ ফেলে পালাল পাচারকারী

admin • 18 Jul 2023, 09:48 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
তিন কোটি টাকা মূল্যের স্বর্ণ ফেলে পালাল পাচারকারী

যশোরের বেনাপোল সীমান্তের দৌলতপুর থেকে সাড়ে ৩ কেজি ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

মঙ্গলবার (১৮ জুলাই) ভোরে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামের চারা বটতলা এলাকা থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয় বলে খুলনা বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান নিশ্চিত করেন।

তিনি জানান, চারা বটতলা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই স্বর্ণ পাচারকারীকে ধাওয়া দেয় বিজিবি।

এ সময় পাচারকারী মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে ওই মোটরসাইকেলে থাকা একটি গামছায় সাড়ে তিন কেজি ওজনের ৩০ পিস স্বর্ণের বার যায়।

তিনি জানান, উদ্ধার স্বর্ণের বারগুলোর মূল্য প্রায় তিন কোটি টাকা। বারগুলো বেনাপোল পোর্ট থানার মাধ্যমে যশোর কাস্টমসের ট্রেজারিতে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।