Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

তিতাসে ভাসছিল ‘মাছে খেয়ে ফেলা’ কন্যা শিশুর লাশ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
তিতাসে ভাসছিল ‘মাছে খেয়ে ফেলা’ কন্যা শিশুর লাশ

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত বাজারের লোকজন জানান, মেয়ে শিশুটির শরীরের একটি অংশ মাছ বা কোনো প্রাণী খেয়ে ফেলেছে।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৯টার দিকে শহরের আনন্দ বাজার ঘাটলার সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে উপস্থিতরা বলেন, জন্মের কিছু সময় পরই শিশুটিকে নদীতে ফেলে দেওয়া হয় ধারণা করা হচ্ছে। তার শরীরের মাথার দিকের কিছু অংশ নেই, মনে হচ্ছে মাছ বা কোনো প্রাণী তা খেয়ে ফেলেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং মানবিক বিবেচনায় আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।