Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

ঢাকায় কর্মরত জামালপুর জেলার সাংবাদিকদের সংগঠন ‘জামালপুর সাংবাদিক ফেরাম, ঢাকা’-এর ২০২৫/২৬ মেয়াদের জন্য নতুন কার্য নির্বাহী কমিটি গঠিত হয়েছে। ৮ মার্চ রাজধানীর যমুনা ফিউচার পার্কে ফোরাম সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি গঠন ও ঘোষিত হয়।

 

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক খবরের কাগজ পত্রিকার সিনিয়র রিপোর্টার এম মনিরুল আলম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইংরেজী জাতীয় দৈনিক পত্রিকা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সোহেল আহসান।

   

জামালপুর সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা দৈনিক যুগান্তরের উপ-সম্পাদক আহমেদ দীপু প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। অন্য দুই নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সিনিয়র সাংবাদিক গোলাম মওলা ও শাহনেওয়াজ খান।

 

নব গঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মমিনুল হক আজাদ (সমকাল), যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম উদ দৌলা ( বাংলা নিউজ), সাংগঠনিক সম্পাদক খালিদ আহসান ( বিটিভি), অর্থ সম্পাদক শওকত আলী পলাশ ( বিজনেস স্ট্যান্ডার্ড), প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসনাত নাঈম ( ঢাকা পোস্ট) এবং দপ্তর সম্পাদক পদে ফজলে রাব্বী সৌরভ ( নিউজ ২৪)।

   

এছাড়া ফোরামের নির্বাহী সদস্য পদে ছয় জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন আফজাল বারী ( আপন দেশ), মোহাম্মদ আবু সাঈদ ( বাসস), উবায়দুল্লাহ বাদল ( কালের কণ্ঠ), মাজহারুল আনোয়ার খান শিপু ( বাসস), শাহিদুর রহমান শাহিদ (দৈনিক জনতা) এবং সজীব আহমেদ হেলাল ( এনটিভি)।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।