Thursday, 29 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজধানীর ডেমরা থানার ডগাইর এলাকায় সার্কিট ব্রেকার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইব্রাহিম প্রধান (১৯) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহতের চাচা নাসির প্রধান বলেন, আমরা দুজনেই ইলেকট্রিকের কাজ করি। আজ বিকেলের দিকে ডগাইর এলাকার একটি বাড়িতে সার্কিট ব্রেকার লাগানোর কাজ করছিল ইব্রাহিম। এ সময়ে আমি পাশেই দাঁড়িয়ে ছিলাম।

 

হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে সে। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও জানান, আমরা যাত্রাবাড়ীর ডগাই এলাকায় ভাড়া থাকতাম। আমাদের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার কৃষ্ণপুর গ্রামে।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।