Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

ডিমের দামে কারসাজি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ডিমের দামে কারসাজি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদপুরে ডিমের দামে কারসাজি করায় পাইকারি ও খুচরা পর্যায়ে তিনটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর। 

রোববার (১৩ আগস্ট) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত শহরের চকবাজার ও তিতুমীর বাজার এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ।

অভিযানে চকবাজারের মিতালী ট্রেডার্সকে পাঁচ হাজার, ওহাব ডিম স্টোরকে তিন হাজার এবং নিউমার্কেট তিতুমীর বাজারে অবস্থিত সিরাজ ট্রেডার্সকে চার হাজার টাকাসহ সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের মো. সোহেল শেখ বলেন, ডিমের দামে কারসাজি করা, ডিমের কেনা-বেচার রশিদ সংরক্ষণ ও প্রদান না করা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ এবং প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়।

এসময় কৃষি বিপণন অধিদপ্তরের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশিদ খান উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।