Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ডাস্টবিনে পড়ে ছিল নবজাতকের মরদেহ

admin • 18 Aug 2023, 08:43 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ডাস্টবিনে পড়ে ছিল নবজাতকের মরদেহ

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে মেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার বাসিন্দা আব্দুল হামিদ ভাসানী বলেন, জুমার নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে হাসপাতালের গেটের সামনে মানুষের ভিড় দেখতে পাই। সেখানে গিয়ে দেখি ডাস্টবিনের মধ্যে লাল কাপড়ে মোড়ানো নবজাতক ফেলে রাখা হয়েছে।

ভূমিষ্ঠ হওয়ার নির্ধারিত সময়ের আগেই গর্ভপাত করানো হয়েছে বলে মনে হচ্ছে। রিকশাচালক আব্দুল আহাদ বলেন, হাসপাতালে যাত্রী নিয়ে এসে দেখতে পেলাম নবজাতকের মরদেহ ডাস্টবিনে পড়ে আছে। ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম শামীম বলেন, হাসপাতাল গেট সংলগ্ন ডাস্টবিনে একটি অপরিপক্ক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।