Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

ট্রেন আসতে দেখে রেললাইনে শুয়ে পড়লেন নারী, অতঃপর...

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ট্রেন আসতে দেখে রেললাইনে শুয়ে পড়লেন নারী, অতঃপর...

নরসিংদীতে রেললাইনে আত্মহত্যার চেষ্টার সময় এক নারীকে বাঁচাতে গিয়ে ট্রেন হার্ড ব্রেক করার সময় ইঞ্জিন বিকল হয়ে যাওযার ঘটনা ঘটেছে।

 

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে নরসিংদী রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখার সময় নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেনটি থেমে ছিলো।

   

আত্মহত্যার চেষ্টা করা ওই নারী (৭০) পৌর শহরের কাউরিয়াপাড়া এলাকার বাসিন্দা।

   

জানা গেছে, বিকেলে ঢাকা অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন নরসিংদী রেলস্টেশনে প্রবেশ করছিল। এ সময় রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনের এক নম্বর রেললাইনে এক নারীকে শুয়ে থাকতে দেখে ট্রেনটি হার্ড ব্রেক করেন চালক। স্টেশনে স্টপিজ থাকায় যদিও গতিবেগ তুলনামূলক কম ছিল, তবুও হার্ড ব্রেকের পর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ওই নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল্লাহ বলেন, পারিবারিক কলহে ওই নারী আত্মহত্যার চেষ্টা করছিলেন বলে জানতে পেরেছি। পরে তার পরিবারের সদস্যদের কাছে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে৷ এছাড়া বিকল হওয়া ইঞ্জিনটি উদ্ধার করে ট্রেনটি ঢাকায় নেয়ার চেষ্টা চলছে৷ স্টেশনের ভেতরের প্লাটফর্মের পাশে ট্রেন থাকায় অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে৷

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।