Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

ট্রেনের যাত্রা বিরতির দাবিতে খোকসায় মানববন্ধন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ট্রেনের যাত্রা বিরতির দাবিতে খোকসায় মানববন্ধন

কুষ্টিয়ার খোকসা উপজেলার রেলওয়ে স্টেশনে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতির দাবিতে খোকসা এলাকাবাসীর পক্ষ থেকে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (৫ নভেম্বর) দুপুরে খোকসা রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরিফুল আলম তসরের নেতৃত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন খোকসা আবু তালেব ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জিল্লুর রহমান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পকলার সহ-সভাপতি সেলিম খোন্দকার ও খোকন হোসেন।

 

বক্তারা বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নগাথা তুলে ধরে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপে পদ্মা সেতু রেল সংযোজনায় সাধারণ মানুষ উপকৃত ও উচ্ছ্বসিত। পদ্মা সেতুর রেল সেবার সুফল ভোগ করার লক্ষ্যে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি কুষ্টিয়ার খোকসা স্টেশনে যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

 

উল্লেখ্য, খোকসা রেলওয়ে স্টেশনে মাস্টার একবছর ধরে না থাকলেও পার্শ্ববর্তী অন্য স্টেশন অতিরিক্ত রাজস্ব আদায় করে এই স্টেশন থেকে।

 

যাত্রা বিরতির দাবিতে হওয়া এই মানববন্ধনে স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।