Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল মাইক্রোবাস

admin • 18 Dec 2024, 06:00 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল মাইক্রোবাস

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে গেছে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটির ইঞ্জিন বগির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার সারোয়াতলী বেঙ্গুরা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, বেঙ্গুরা রেলস্টেশনের পাশের সড়কে মাইক্রোবাসটি ঘোরাচ্ছিলেন চালক। এ সময় কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। চালক তাৎক্ষণিক নেমে যাওয়ায় রক্ষা পান তিনি।

 

বেঙ্গুরা রেলস্টেশনের রেলক্রসিংয়ের গেটম্যান ওমর আকবর বলেন, রেললাইনের পাশের সড়কে একটি মাইক্রোবাস ঘোরানোর সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগেছে।

 

এতে ট্রেনের ইঞ্জিন বগির আংশিক ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর ট্রেনটি বেঙ্গুরা স্টেশনে দাঁড়িয়ে যায়। পরে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পুনরায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।