Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

ট্রাক-কাভার্ডভ‍্যান সংঘর্ষে ট্রাকচালক নিহত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ট্রাক-কাভার্ডভ‍্যান সংঘর্ষে ট্রাকচালক নিহত

রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামের সামনে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ট্রাকচালক মো. শাহজাহান (৩৫) নিহত হয়েছেন। শুক্রবার (২৫ আগস্ট ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) এজাজ মিয়া।

 

পুলিশের এ কর্মকর্তা বলেন, ভোর রাতে ডিউটি করার সময় খবর পাই আর্মি স্টেডিয়ামের সামনে একটি দুর্ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ট্রাক ড্রাইভার গুরুতর আহত হয়েছেন।

 

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ট্রাক ও কাভার্ডভ্যান দুটি থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।

 

তিনি বলেন, নিহত শাহাজাহান মিয়ার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার পাইকশা গ্রামের। তিনি ওই এলাকার আলকাসাব মিয়ার ছেলে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।