Monday, 23 November 2026
শিরোনাম
নাশকতা-মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ ডিএমপি কমিশনারের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল কুমিল্লায় মহাসড়কে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব মানিকগঞ্জে সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে থাপ্পড় গোপালগঞ্জে বিএনপি-এনসিপি-গণঅধিকারের ১৬ নেতার পদত্যাগ বৈষম্যবিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার ডিভোর্সের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ
জাতীয়

ট্রাইব্যুনালের রায়ে আ. লীগকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ট্রাইব্যুনালের রায়ে আ. লীগকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর
ছবি সংগৃহিত

ইতোমধ্যে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। রোববার (২২ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

 

গাজী এম এইচ তামীম বলেন, ‘ইতোমধ্যে ট্রাইব্যুনালের একটি রায়ে আমরা দেখতে পেরেছি আওয়ামী লীগের কয়েকজনের বিচারের জন্য একটি চার্জ ফ্রেম করা হয়েছিল। সেখানে বলা ছিল আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন কি না, তার বিচার হবে। সেই চার্জে আসামিদের দোষী সাব্যস্ত করেছেন ট্রাইব্যুনাল। চার্জ প্রমাণিত হওয়ায় তাদের শাস্তিও দিয়েছেন। অর্থাৎ প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করি যে ট্রাইব্যুনাল আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদের রায়ে উল্লেখ করেছেন।’

 

প্রসিকিউটর তামীম আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে সারা দেশে যে সকল কার্যক্রম দেখতে পাচ্ছি তারই প্রতিফলন এবং তাতেই সেটা প্রতীয়মান হয়। অতএব দেশব্যাপী বর্তমানে যেসব কার্যক্রম দেখা যাচ্ছে, তার প্রতিফলন ওই রায়ে হয়েছে।’

 

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা ওই রায়ের আলোকে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, রায়ের কপি হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মামলায় দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে একটি চার্জ ফ্রেম করা হয়েছিল; সেই চার্জ প্রমাণিত হয়েছে এবং এ মামলায় তারা সাজা পেয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।