Monday, 23 November 2026
শিরোনাম
নাশকতা-মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ ডিএমপি কমিশনারের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল কুমিল্লায় মহাসড়কে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব মানিকগঞ্জে সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে থাপ্পড় গোপালগঞ্জে বিএনপি-এনসিপি-গণঅধিকারের ১৬ নেতার পদত্যাগ বৈষম্যবিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার ডিভোর্সের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ
সারা দেশ

সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ
ছবি সংগৃহিত

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. সাকিব (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ও অভিযুক্ত সাকিব সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সেই সুবাদে তাঁদের পরিচয় হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কথোপকথনের একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, এ সম্পর্কের সুযোগ নিয়ে সাকিব বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তরুণীকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিতেন।

এরই ধারাবাহিকতায় গত ১৮ নভেম্বর সকাল ৯টার দিকে ঘুরতে যাওয়ার কথা বলে তরুণীকে মিজমিজি এলাকায় ডেকে নেন সাকিব। পরে সকাল সাড়ে ৯টার দিকে তালতলা শাহী মসজিদসংলগ্ন এলাকায় তাঁর চাচার বাড়ির একটি কক্ষে নিয়ে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে সেখানে তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তী সময়ে তরুণী বিয়ের কাবিন করার জন্য চাপ দিলে সাকিব বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে বিয়েতে অস্বীকৃতি জানিয়ে এ ঘটনায় থানায় অভিযোগ বা মামলা করলে তাঁকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।

পরে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। ২২ নভেম্বর রাতে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।