Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

টেকনাফে দুই রোহিঙ্গাসহ ৯ কৃষককে অপহরণ

admin • 02 Nov 2024, 08:53 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
টেকনাফে দুই রোহিঙ্গাসহ ৯ কৃষককে অপহরণ

কক্সবাজারের টেকনাফে দুই রোহিঙ্গাসহ ৯ জন কৃষক অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের সাতজন স্থানীয় দুইজন রোহিঙ্গা বলে জানা গেছে। উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার করাচি পাড়া পাহাড়ি এলাকা থেকে কৃষকদের অপহরণ করা হয়।

শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় বাসিন্দারা।

অপহৃতরা হলেন- নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোছনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম, আজিজুর রহমানের ছেলে কফিল ও নুরুল হোছন। তবে দুই রোহিঙ্গার নাম ঠিকানা পাওয়া যায়নি।

টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিনও অপহরণের তথ্য পেয়েছেন বলে জানান। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।