Wednesday, 28 October 2026
শিরোনাম
জেলার খবর

টেকনাফে এক কেজি আইস জব্দ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
টেকনাফে এক কেজি আইস জব্দ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে কারেন্ট জালভর্তি বস্তা থেকে এক কেজি ক্রিস্টালমেথ (আইস) জব্দ করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

 

বৃহস্পতিবার (২৫ মে) কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ মে) দিনগত রাত দেড়টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে জালিয়াপাড়া ঝাউবন থেকে বস্তা কাঁধে নিয়ে এক ব্যক্তিকে বেড়িবাঁধে উঠতে দেখা যায়।

 

ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেন। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লোকটি বেড়িবাঁধের পাশে বস্তাটি ফেলে দৌড়ে ঝাউবনের দিকে পালিয়ে যান। পরে কোস্টগার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে কারেন্ট জাল মোড়ানো অবস্থায় এক কেজি ক্রিস্টালমেথ (আইস) জব্দ করে।

 

তিনি আরও বলেন, জব্দকৃত ক্রিস্টালমেথ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।